প্রথমার্ধে পিছিয়ে পড়া। বিপরীতে প্রত্যাবর্তনের চেষ্টা করার পরেও ম্যাচে ফেরা হচ্ছিল না ফ্রান্সের।
সময় দ্রুত ফুরিয়ে আসছিল। ম্যাচ হার যখন জেঁকে বসার শঙ্কা ঠিক তখনি দেজিরে দুয়ের অবিশ্বাস্য গোল।
সামনে বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডার থাকার পরেও তাদের ফাঁক গলে ৭৭ মিনিটে বক্সের কাছ থেকে বাঁ পায়ের শট ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এরপর আর ফ্রান্সকে থামায় কে? থামাতে পারেনি বেলজিয়ামের রক্ষণভাগ।